বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট

ঢাকা, ১০ মে ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের খেলা বৃষ্টিতে বন্ধ আছে। তৃতীয় দিনের চা-বিরতির আগে বৃষ্টি নামে। এসময় নিজেদের প্রথম ইনিংসে ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করেছে পাকিস্তান। ৪ উইকেট হাতে নিয়ে এখনও ৬৪ রানে পিছিয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।

১০৩ রান করে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের শিকার হন আজান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ৯ রানে শিকার করেন তাসকিন।

এরপর সৌদ শাকিলকে শূন্য ও ফজলকে ৬০ রানে বিদায় দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এতে ২৩০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।

এরপর ১৫৭ বল খেলে ১১৯ রানের জুটি গড়েন সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। ৮টি চারে ৫৯ রান করা রিজওয়ানকে শিকার করে জুটি ভাঙ্গেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম।

রিজওয়ানের আউটের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। অন্যপ্রান্তে ৫৫ রানে অপরাজিত আছেন সালমান।

0%
0%
No Comment Yet