বাগেরহাটে ঈদুল আযহায় প্রধান জামাত ষাটগম্বুজে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২৭ মে ২০২৬ সময়: ১৫:২৬:২৯
॥ আজাদ রুহুল আমিন ॥
বাগেরহাট, ২৭ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবারও বাগেরহাটে প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। মুসল্লীদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে সেখানে তিনটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন।
তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।
বিজ্ঞাপন
Anjara World Shop
ঈদের জামায়াত ও কোরবানিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য পুরো এলাকাজুড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, যা রাতের বেলায় সৃষ্টি করছে এক অনন্য আবহ।
বাগেরহাট প্র ত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন,বাগেরহাট জেলার প্রধান ঈদুল আযহার জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও তিনটি জামাতের আয়োজন করা হয়েছে। তিন জামাতে প্রায় ছয় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দেড় হাজার এবং বাইরে আরও পাঁচ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এছাড়া জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদেও সকাল ৭টায় ঈদুল-আযহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ,হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ,খানজাহান আলী (রহ.) মাজার-দরগাহ জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ এবং সরুই মাদরাসা জামে মসজিদ।
No Comment Yet