ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতা সহ একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ।

অভিযানে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

গ্রেফতাররা হলেন— মো. মানিক হোসেন (৪৩), ভূল্লী শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।

বিজ্ঞাপন

Anjara World Shop

পুলিশ জানা যায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) এবং মো. গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।”

0%
0%
No Comment Yet