ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ সময়: ১৬:২৮:২৫
ঝিনাইদহ, ২ নভেম্বর ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আরশ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরশ (২) ওই গ্রামের আশিকুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, শিশু আরশ সকালে তার দাদার সাথে বাড়ির পাশের মাঠে ঘুরতে যায়। মাঠ থেকে তার দাদা বাড়িতে যেতে বললে শিশুটি বাড়িতে ফেরার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ওই সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. মো. আশরাফুজ্জামান (সজিব) জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
No Comment Yet