রাজবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০৭ জুন ২০২৬ সময়: ১৬:২৫:২৯
রাজবাড়ী, ৭ জুন, ২০২৬ (বাসস) : ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় পালিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীদুল ইসলাম। জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. আশিকুজ জামান জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, বাসসের জেলা সংবাদদাতা মোশারফ হোসেন, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান লাবু, গণমাধ্যম প্রতিনিধি মো. কবির হোসেন,
No Comment Yet