কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া, ২৯ জুন, ২০২৬, (বাসস): কুষ্টিয়া সীমান্তে তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল রোববার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে চরচিলমারী বিওপির আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এছাড়াও একই দিন সকাল আনুমানিক সকাল ৮টা ১৫ মিনিটে বিলগাথুয়া বিওপির জয়পুর চক বিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও চোরচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

0%
0%
No Comment Yet