ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ পরিচালক মোঃ এনামুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet