‘রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা’র ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ সময়: ১৭:২৯:৪১
কিশোরগঞ্জ, ৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে ধলেশ্বরী নদীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত করেছে ‘রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা’।
বুধবার দুপুরে উপজেলার বান্দুলদিয়া বকুলতলা ঘাটে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে এসব ‘পোনা অবমুক্ত’ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
আয়োজকরা জানান, নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে আজ ধলেশ্বরী নদীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।
বিজ্ঞাপন
Anjara World Shop
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট শাহীন উদ্দিন, প্রজেক্ট চেয়ার কাজী রওনক হোসেন, সাবেক প্রেসিডেন্ট মুনা ইকবাল, প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ আবেদ, রোটারি ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুহাইমিন লাক মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
No Comment Yet