খুলনার আলুতলা স্লুইচ গেট সংস্কার কাজ পরিদর্শন কেসিসি প্রশাসকের
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৩ জুলাই ২০২৬ সময়: ০০:৩২:৫৬
খুলনা, ১২ জুলাই, ২০২৬, (বাসস) : নগরীর মাথাভাঙ্গায় অবস্থিত আলুতলা স্লুইচ গেটের (দশগেট) সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ রোববার সকালে তিনি কেসিসি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গেট পরিদর্শন করেন। সম্প্রতি পুরাতন এই স্লুইচ গেটটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়ায় তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর যেসকল স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেসকল এলাকার পানি ইতোমধ্যে অনেকটা নেমে গেছে। তবে আবারও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় সেজন্য তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ড্রেন ও খালে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে পানির প্রবাহ বৃদ্ধিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি পর্যায়ক্রমে সবগুলো গেট সংস্কার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী ৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গেটটির সংস্কার কাজ শেষ হবে বলে জানান।
প্রশাসক দশগেটসহ ৩০ ও ৩১নং ওয়ার্ডের মতিয়াখালী ও লবনচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
No Comment Yet