আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২২ নভেম্বর ২০২৫ সময়: ২১:৫৪:২৮
আবারও দেশে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আজকের ভূমিকম্পটির বিষয়ে শুরুতে তথ্য দিয়েছিলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। সে অনুযায়ী অনেক গণমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়— ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। তবে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।
বিজ্ঞাপন
Anjara World Shop
এর আগে, এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।
No Comment Yet