বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল এক শিশুর

গাইবান্ধা, ১ অগাস্ট, ২০২৬ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের শিশু রাসেল মিয়ার। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাসেল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা গ্রামের রুবেল মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে রাসেল মিয়া দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোবিন্দগঞ্জের নাসিরাবাদ যাচ্ছিল।

বিজ্ঞাপন

Anjara World Shop

নাসিরাবাদ এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি আগে হেঁটে রাস্তার মাঝামাঝি পৌঁছে যায়। সে সময়ে ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

0%
0%
No Comment Yet