পয়েন্ট ভাগাভাগি ফ্রান্স ও ইতালির 

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : উয়েফা নেশনস লিগে গ্রুপ-এ১-এ তৃতীয় রাউন্ডের ম্যাচে গত রাতে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ফ্রান্স ও ইতালি। 

এই ড্রতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। নিজেদের প্রথম দুই ম্যাচে তুরস্ক ও বেলজিয়ামকে হারিয়েছিল ফরাসিরা। 

সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ইতালি। বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে আসর শুরুর পর তুরস্ককে ৪-১ ব্যবধানে হারায় ইতালি। 

সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। গত রাতে এই গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে তুরস্ককে। ৩ ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট পায়নি তুরস্ক। 

ঘরের মাঠে ইতালির বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেও গোলের দেখা পায়নি ফ্রান্স। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম গোল পায় ফ্রান্সই। ম্যাচের ৫৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রায়ান শের্কির যোগান দেওয়া বল থেকে দারুণ শটে গোল আদায় করে নেন মাইকেল ওলিসে ১-০) এগিয়ে যায় ফ্রান্স। 

এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ইতালি। আক্রমণের ধার বাড়িয়ে ফ্রান্সকে চাপে ফেলে দেয় তারা। অবশেষে ৬৮ মিনিটে গোল পায় ইতালি। তবে এই গোলের পেছনে ফ্রান্সের ভুলই বেশি ছিল।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

নিজেদের বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফ্রান্সের লুকা ডা কুইয়া। সেখান থেকে বল পেয়ে বক্সে ঢুকে আলেসান্দ্রো বাস্তোনির গোলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে। 

৮৫ মিনিটে ইতালির মোইসি কিনকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে, লাল কার্ডে মাঠ ছাড়েন ফ্রান্সের দাইয়ু উপামেকানো। এতে দশ জনের দলে পরিণত হয় ফ্রান্স। 

এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। 

গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে হারাতে বেগ পেতে হয়নি বেলজিয়ামকে। ম্যাচের ১০ মিনিটে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। দোদি লুকেবাকিওকের পাস থেকে বল নিয়ে তুরস্কের একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন ব্রুইনা। এই গোলে ক্যারিয়ারে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ব্রুইনা। 

0%
0%
No Comment Yet