সৌদি আরবে বিধিনিষেধ: বাংলাদেশ থেকে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আরোপিত চলাচলসংক্রান্ত বিধিনিষেধের কারণেই এসব ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ফ্লাইটের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।

0%
0%
No Comment Yet