দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অ্যাম্বুলেন্স হস্তান্তর ও এটিএম বুথ স্থাপন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ সময়: ১৩:০১:৫৮
দিনাজপুর, ২২ অক্টোবর, ২০২৬ (বাসস) : দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাসেবা গতিশীল করা ও ব্যাংকিং সুবিধা সহজ করতে এনসিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে অনুদান হিসেবে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং ব্যাংকের একটি বুথ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের পাশাপাশি জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের সম্মুখে এনসিসি ব্যাংকের একটি এটিএম বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এনসিসি ব্যাংক সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল চত্বরে এই এটিএম বুথ চালু থাকলে এখানে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি ব্যাংকিং ও নগদ টাকা উত্তোলনে সেবা গ্রহণ সহজ হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এনসিসি ব্যাংকের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
No Comment Yet