রাঙামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত

রাঙামাটি, ১ নভেম্বর, ২০২৬ (বাসস): জেলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার দুপুরে রাঙামাটি সেক্টর সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

এ সময় বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে বিজিবি সবসময় অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনগুলোতেও দেশমাতৃকার সেবায় এই বাহিনী আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

এর আগে স্বাগত বক্তব্যে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম সীমান্ত রক্ষী বাহিনীর দীর্ঘ ৫০ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে।

0%
0%
No Comment Yet