প্রযুক্তির প্রসার ঘটলেও আদর্শ শিক্ষকের বিকল্প নেই : সংবর্ধনা অনুষ্ঠানে হাকিম চৌধুরী

সমাজ ও রাষ্ট্র গঠনের মূল কারিগর হচ্ছেন শিক্ষকরা। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও জ্ঞান বিতরণের ফলেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

আঙ্গারজুর আলীম মাদ্রাসার গুণীজন শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষকরাই হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানী ও প্রকৃত জ্ঞানী মানুষ। তাঁরা নিজেরা প্রদীপের মতো আলো ছড়িয়ে দিয়ে সমাজের সব অন্ধকার দূর করেন এবং একটি প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলেন। একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সঠিক পথের দিশা দেন।”
তিনি আরও যোগ করেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তির প্রসার ঘটলেও আদর্শ শিক্ষকের বিকল্প নেই। সমাজে শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করলে মেধা ও প্রজ্ঞার বিকাশ বাধাগ্রস্ত হবে। শিক্ষক সমাজের যথাযথ মূল্যায়ন করা গেলে একটি সমৃদ্ধ ও আলোকিত দেশ গড়ে তোলা সম্ভব।”

রবিবার ১ নভেম্বর সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে এডহক কমিটি ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহর অবসর জনিত বিদায় সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet