নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামের নুরুন্নেছাকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. নুরুন্নেছা (৪০) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামের এমদাদুল হকের স্ত্রী। একই গ্রামের তাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে নুরুন্নেছা উল্লেখ করেন, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় তিনি প্রতিবাদ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাজুল, তাঁর স্ত্রী মাজেদা ও দুই কন্যা মাইমুন্নাহার ও নাজমুন নাহার তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল মডেল থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী নারী।তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তাঁকে আব্দুস সোবহান ও তার স্ত্রী খোদেজা আক্তার পুনরায় মারধর করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet