মন্দির থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে নারী নিহত, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত নিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহতরা হলেন মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০)। তাদের মধ্যে মিনু দেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

Anjara World Shop

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আহত দু’জনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে মিনু দেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তিনি আরও জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর শোনা গেলেও মরদেহ এখনো হাসপাতালে আনা হয়নি।

0%
0%
No Comment Yet