মুকসুদপুর পৌর নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের আরও দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিন্টু মোল্যা ও সদস্য রবিউল মোল্যা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিন্টু মোল্যা জানান, আমি মিন্টু মোল্যা, পিতা. ওলিয়ার রহমান মোল্যা- সাংগঠনিক সম্পাদক ও রবিউল মোল্যা, পিতা. আতিয়ার মোল্যা- সদস্য উভয় সাং লখাইরচর, ডাকঘর. মুকসুদপুর, উপজেলা. মুকসুদপুর, জেলা. গোপালগঞ্জ।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

আমরা মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি।

আজ ২৫/১২/২০২৫ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই। আমরা আর কখনো রাজনীতির করবো না।

0%
0%
No Comment Yet