ফেনীতে বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকা ভারতীয় মালামাল জব্দ 

ফেনীর সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় মালামাল বহনকারী একটি যানবাহন জব্দ করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

রাতভর পরিচালিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা ছাড়াও শাড়ি, শাল, থ্রি-পিস, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ এবং গরু উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫ শ টাকা।

উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত যানবাহন আইনানুগ প্রক্রিয়া শেষে নিকটস্থ থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

0%
0%
No Comment Yet