ভিসা প্রতারনায় নীলফামারীকে ডিসপ্লে নামের যুবককে গ্রেফতারের নেপথ্য

মাত্র ২৬ বছর বয়সে গড়ে তোলে প্রতারনার ফাঁদ। নিজের নাম ফজলার রহমান লুকিয়ে নাম ধারন করে ডিসপ্লে (২৬)। বিদেশে লোক পাঠানোর ভিসা প্রদানের নামে প্রতারনা করা ছিল তার পেশা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতারক ডিসপ্লে ও তার চক্রের সদস্যরা থাকতো ধরা ছোঁয়ার বাহিরে। 
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা সদরের কেশবা কসাইপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে ফজলার রহমান নাম পাল্টিয়ে হয় ডিসপ্লে।

কানাডা প্রেরনের নামে প্রায় ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত বছরের ২ নভেম্বর  ফজলার রহমান ওরফে ডিসপ্লে সহ ৫ জনের  নামে কিশোরীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা হয়। সেই মামলার পর থেকে আত্নগোপনে ছিল ডিসপ্লে।
তাকে ধরতে অনেক অভিযান চালালেও সে ধরা পড়েনি।

অবশেষ র‌্যাব- ১৩ নীলফামারী সিপিসি-২ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কৌশলে জাল ফেলে তাকে নীলফামারী জেলা শহর এলাকা হতে  গ্রেফতার করে। পুলিশ জানায় সোমবার (১২ জানুয়ারী) তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর ডিসপ্লেকে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন কানাডায় প্রেরণের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষদের ভূয়া ভিসা প্রদান করে এই চক্রটি বিভিন্নজনের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। এরমধ্যে একটি মামলায় ডিসপ্লে সহ তার চক্রের ৩ জন গ্রেফতার হলো।

0%
0%
No Comment Yet