তারাগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে টপসয়েল কাটার অপরাধে কিসামত মেনানগর জুম্মাপাড়া গ্রামের ওবায়দুল্লাহ ইসলামের ছেলে আরিফুজ্জামান (৩৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet