বোরহানউদ্দিনে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ সময়: ০৬:১৮:৫১
ভোলার বোরহানউদ্দিনে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের চেষ্টায় এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই প্রবাসী উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল বশারের ছেলে মো. রায়হান (২৫)। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর–৩০।
থানার মামলা সূত্রে জানা যায়, একই উপজেলার বোরহানউদ্দিন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে দুবাইপ্রবাসী মো. রায়হানের গত ৮ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দীর্ঘদিন মোবাইল ভিডিওর মাধ্যমে যোগাযোগ ঘনিষ্ঠতায় রূপ নেয়। এরপর গত ৩০ ডিসেম্বর ২০২৫ প্রবাসী রায়হান দেশে এসে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার কয়েকটি হোটেল–রেস্তোরাঁসহ বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়।
একপর্যায়ে গত সোমবার রাতে প্রবাসী রায়হান ওই কলেজছাত্রীর চাচার বাসায় এসে তার পরিবারের সঙ্গে বিয়ের কথা বলে তাকে খবর দিয়ে এনে উভয়ের মধ্যে বিয়ের পরামর্শ করার এক ফাঁকে রাত গভীর হয়ে যায়। প্রবাসী সেখানে রাতযাপন করার অনুরোধ করলে ছাত্রীর কাকার পরিবার তাকে একটি রুমে থাকতে দেয়। একপর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে ওই প্রবাসী কলেজছাত্রীর রুমে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে ঘরের লোকজন তাকে উদ্ধার করেন। পরে উপস্থিত সবাই প্রবাসীকে বিয়ের জন্য বললে সে দ্রুত পালিয়ে যায়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এরই ধারাবাহিকতায় ওই কলেজছাত্রী মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ ইংরেজি) থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই প্রবাসীকে আটক করে মঙ্গলবার সকালেই আদালতে প্রেরণ করে। বোরহানউদ্দিন থানা ওসি মো. মনিরুজ্জামান জানান, কলেজছাত্রীর এজাহার সূত্রে আসামি রায়হানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান আছে।
No Comment Yet