শ্যামপুরে যুগান্তর সাংবাদিককে হত্যার হুমকি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ সময়: ২০:৩৭:৪৮
রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা কটন মিল সংলগ্ন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহে বাঁধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার মোহাম্মদ হা-মীম।
সাংবাদিক হা-মীম বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওএমএসের সরকারি চাল অবৈধভাবে কালোবাজারি করে নিয়ে আসা হচ্ছে শ্যামপুর বাজারের উদ্দেশ্যে। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমি গত ৩১ মার্চ রাত পৌনে ৫টায় শ্যামপুর থানাধীন কটন মিলের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বাবু, পারভেজ ও অজ্ঞাত আরেকজন বিবাদী আমার কাজে বাধা দিয়ে আমাকে হত্যার হুমকি দেয়।
তিনি আরও জানান, মোহাম্মদ বাবু, পারভেজ ও অজ্ঞাত আরেকজন ক্ষিপ্ত হয়ে বলেন, আমাদের ব্যবসা না থাকলে আপনাকেও রাখব না। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালাগালি করে দেখে নেওয়ার হুমকি দেন তারা।
হা-মীম বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির সম্মুখীন হয়েছি, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করা কঠিন হয়ে যাবে।
এ ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন যাহার জিডি নাম্বার- ১৬৭২।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ বলেন, সাধারণ ডাইরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No Comment Yet