গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে ধর্ষণ ও হত্যার দাবী মিথ্যা 

ঢাকা, ৪ মে, ২০২৬ (বাসস) : আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে বিএনপির নেতা-কর্মীরা-এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি মিথ্যা। মূলত ঘটনাটি গত ৩০ এপ্রিল ফরিদপুরের কাফুরা এলাকা থেকে আইরিন আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার। এই ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত নেই বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

0%
0%
No Comment Yet