শিল্পকলায় ১০ দিনব্যাপী ৪৫ গুণীজন স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শুরু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১২ মে ২০২৬ সময়: ০৯:৩৮:২৩
ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী ৪৫ গুণীজনকে স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শুরু হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলবে আগামী ২০ মে পর্যন্ত।
আজ জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দিনের প্রথম আয়োজনে স্মরণ করা হয় লোক সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানকে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) মোহা. হারুন-অর-রশীদ। মুখ্য আলোচক ছিলেন তাহসিন খান। একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শিল্পকলার সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী তাহসিন খান ও নারায়ণ চন্দ্র শীল।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রখ্যাত ধ্রুপদ ও খেয়াল ধারার সংগীতশিল্পী ওস্তাদ গুল মুহাম্মদ খাঁকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব এ. কে. এম. আবদুল্লাহ খান। মুখ্য আলোচক ছিলেন ড. ফকির সুমন।
সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ইমামুর রশিদ খান ও মিরাজুল জান্নাত সোনিয়া।
No Comment Yet