সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃঅঞ্চল আযান ও কিরাত অনুষ্ঠানটি সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিট এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসে সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0%
0%
No Comment Yet