শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ৩০ মে ২০২৬ সময়: ২২:২৮:০৮
ঢাকা, ৩০ মে, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। বর্তমান সরকারও তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
উপজেলার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
No Comment Yet