রিজার্ভ সেনা মোতায়েন করে কী ইঙ্গিত দিচ্ছে ইসরাইল?
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০৮ জুন ২০২৬ সময়: ১৪:২৪:০৭
ইরানের বিরুদ্ধে চলমান হামলা কয়েক দিন ধরে চলতে পারে বলে মনে করছে ইসরাইলি সেনাবাহিনী। এ কারণে সেনাবাহিনীতে বড় পরিসরে রিজার্ভ সদস্যদের মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসরাইলি আর্মি রেডিওর বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য দীর্ঘমেয়াদি অভিযানের কথা মাথায় রেখে ইসরাইলি সেনাবাহিনী বড় পরিসরে রিজার্ভ সদস্যদের মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদক দোরন কাদোশ জানিয়েছেন, সেনাবাহিনী কয়েকটি রিজার্ভ ব্যাটালিয়নকে সক্রিয় করার পরিকল্পনা করছে এবং এ বিষয়ে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।
রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।
ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
No Comment Yet