ইবোলার কারণে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ১৩ জুন ২০২৬ সময়: ১৬:২৩:০৫
ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কর্তৃক আরোপিত উগান্ডার ওপর যে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে উগান্ডা।
দেশটি এসব পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে সমালোচনা করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রাণঘাতী রক্তক্ষরণজনিত জ্বরের সর্বশেষ প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব আফ্রিকার দেশটির গৃহীত পদক্ষেপ জনস্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মে মাসের মাঝামাঝি সময়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সতর্কতা জারির পর থেকে এখন পর্যন্ত ১৯টি নিশ্চিত সংক্রমণের মধ্যে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমিতদের প্রায় সবাই ছিলেন কঙ্গোর নাগরিক, যারা সীমান্ত অতিক্রম করে তাদের নিজ দেশ থেকে উগান্ডায় প্রবেশ করেছিলেন।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
কঙ্গো প্রজাতন্ত্রে ১৫ মে থেকে এখন পর্যন্ত ৬৭৬টিরও বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ানা আতউইন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাষ্ট্রদূত ও উগান্ডায় পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো বর্তমান ইবোলা পরিস্থিতির কারণে উগান্ডার ওপর আরোপিত অন্যায্য ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সতর্কতার প্রয়োজন আমরা বুঝি। তবে সার্বিক নিষেধাজ্ঞা সেই দেশগুলোর ওপর আস্থাকে ক্ষুণœ করে, যারা সংক্রমণের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করে এবং এটি বাস্তব ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
No Comment Yet