ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দেওয়া এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ঐতিহাসিকভাবে শান্তিবাদী অবস্থানের কথা বিবেচনায় নিয়ে সরকার ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার’ সিদ্ধান্ত নিয়েছে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে। রোববার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরানি সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধ এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঘটনায় পেরু গভীরভাবে উদ্বিগ্ন।’

পেরুর রক্ষণশীল প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি কঠোর নিরাপত্তানীতির প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। ২৮ জুলাই দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগে যোগ দেওয়ার পদক্ষেপ নেন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কাজ করার বিষয়ে তার আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়।

0%
0%
No Comment Yet