আনোয়ারায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিশুসহ আহত ৪

চট্টগ্রামের আনোয়ারায় জাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা আনোয়ারার দিকে আসছিল। কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি জাম ট্রাক ঘোরানোর সময় সিএনজিটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা চারজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন ইকন ধর (১৯), টুনটু জলদাস (৩০), কান্তিক ধর (৩৫) ও বিদান ধর (১০)। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0%
0%
No Comment Yet