এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:২১:৪৫
ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ (বাসস): মর্যাদাপূর্ণ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ভারতের পাঞ্জাবে পৌঁছেছে। পাঞ্জাব প্রদেশের জলন্ধরে পৌঁছানোর পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পেওে বেশ উচ্ছসিত। মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ হিসেবে প্রতিযোগিতাটিকে দেখছে তারা। আগামী ২৭ অক্টোবর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
ছয় দলের লিগ পর্বের ম্যাচগুলো ২৭ অক্টোবর থেকে জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও বাংলাদেশ।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
No Comment Yet