রোগীর বুকের ভেতরে তেলাপোকা শনাক্ত, অতঃপর...

কেনিয়ার একটি সরকারি হাসপাতালে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এক রোগীর বুকের এক্স-রে করার পর চিকিৎসকরা তাকে জানান, তার শরীরে একটি জীবন্ত তেলাপোকা রয়েছে। এমন অস্বাভাবিক রিপোর্ট দেখেই রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগী সিঙ্গাপুর যান। সেখানে নতুন করে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর চমকপ্রদ সত্য সামনে আসে—রোগীর বুকের ভেতরে কোনো তেলাপোকা নেই। মূল সমস্যা ছিল এক্স-রে মেশিনের ভেতরে আটকে থাকা তেলাপোকা, যা স্ক্যানে এমনভাবে প্রতিফলিত হয়েছিল যে তা রোগীর শরীরে অবস্থান করছে বলে মনে হয়েছিল।

ঘটনাটি স্বাস্থ্যে প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা ও সতর্কতার গুরুত্ব আবারও তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও আধুনিক চিকিৎসায় প্রযুক্তির ওপর নির্ভরতা বেড়েছে, তবুও রিপোর্ট বিশ্লেষণে মানবিক যাচাই এবং দ্বিতীয় মতামত নেওয়া অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

0%
0%
No Comment Yet