শীতবস্ত্র নিয়ে কুশিয়ারা পাড়ের শীতার্ত মানুষের পাশে ব্যারিস্টার সালাম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ সময়: ০৫:১৪:৩৬
পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে সিলেটের কুশিয়ারা পাড়ের শীতার্ত মানুষের ঘরে ঘরে শীতের কাপড় নিয়ে হাজির হয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, সিলেট -৩ আসনের মাটি ও গণমানুষের নেতা জননেতা ব্যারিষ্টার এম এ সালাম।
তিনি শনিবার দিনব্যাপী সিলেট- আসনের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী তীরবর্তী কান্দিগাও, মুসলিমাবাদসহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে শীতার্ত মানুষের মধ্যে শীতের কাপড় পৌঁছে দেন। তিনি এসব মানুষের মধ্যে কম্বল, সোয়েটার সহ শীত বস্ত্র বিতরণ করেন। শীতের উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
শীতার্ত মানুষরা বলেন, “ তীব্র শীতে এসে ব্যারিস্টার এম এ সালাম আমাদের কথা ভাববেন তা কল্পনাও করিনি। এই শীতবস্ত্র আমাদের জন্য অনেক বড় উপহার।”
এলাকাবাসীর মতে, শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
ব্যারিস্টার এম এ সালাম বলেন, প্রচন্ড শীতে যাতে করে গরীব অসহায় মানুষ কষ্ট না পান, সেজন্য সাধ্যমত সবাইকে শীতার্থ মানুষের পাশে দঁাড়াতে হবে। মনে রাখতে হবে সবার আগে মানুষ। তাই লৌকিকতা নয়, হৃদয়ের আহবানে অসহায়ের পাশে দাড়াতে হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
উল্লেখ্য, ব্যারিস্টার সালাম শীতের শুরু থেকে এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। কম্বল, সোয়েটার, চাদরসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় বিতরণ করে যাচ্ছেন।
No Comment Yet