ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর  দেশটিতে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই সতর্কবার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ। 

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে—

  •  লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলুন।
  •  জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন।
  • স্থানীয় সংবাদমাধ্যমে আপডেট খবরের দিকে নজর রাখুন।
  • আশপাশের ঘটনাবলীর বিষয়ে সচেতন থাকুন এবং পর্যটক-সমাগম হয় এমন স্থানগুলোতেও সতর্ক থাকুন।
0%
0%
No Comment Yet