কেপিএমে মিনিবার ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলায় ভোঁঞ্জা বিলাই জয়ী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩৩:০০
রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা পেপার মিলস এলাকায় চন্দ্রঘোনা খেলোয়ার কল্যান সমিতি কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
খেলার শুভ উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার মোহাম্মদ আসলাম খান।
আজ রবিবার ১ (নভেম্বর) বিকাল ৪ টায় কেপিএম ব্রিক ফিল্ড মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর
অপারেশন বিভাগীয় প্রধান মো: মইদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেপিএম এর উপ-প্রধান রসায়নবিদ মো: শামীম আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার ও রাঙামাটি জেলা দলের সাবেক খেলোয়ার মো: জামাল উদ্দীন,কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক কাজী আবু সারোয়ার (সুমন)। ভোঁঞ্জা বিলাই ফুটবল একাদশ ও কলাবাগান সিটি এফসি একাদশ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় অতিরিক্ত আরও পাঁচ মিনিট খেলা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন রেফারি মোহাম্মদ শাহ আলম। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে উভয় দল গোলশূন্য থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। তাইব্রেকারে ভোঁঞ্জা বিলাই ফুটবল একাদশ জয় লাভ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet