যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

যশোর, ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় গতকাল রোববার রাত ৯টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ২ যুবক নিহত হয়।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন-উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক বাসস’কে জানান, রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসে লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

0%
0%
No Comment Yet