তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত: বাংলাফ্যাক্ট
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ সময়: ১৪:০৭:৫৫
ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস): তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ছড়ানো ভিডিওগুলোর সঙ্গে তোফায়েল আহমেদের জানাজার কোনো সম্পর্ক নেই। পুরোনো ও ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।
বাংলাফ্যাক্ট আরও জানায়, তোফায়েল আহমেদ ১ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২ জুন ভোলায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোলায় তার জানাজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় সেনাবাহিনী বাধা দিলে জনতা সেনাবাহিনীর ওপর হামলা চালায়।
অন্য একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, জানাজাকে কেন্দ্র করে ভোলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, জানাজায় যেতে সাধারণ মানুষকে বাধা দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
Anjara World Shop
ভিডিওগুলো আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে দেখা যায়।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছড়ানো এই ভিডিওগুলোর সঙ্গে তোফায়েল আহমেদের জানাজার কোনো সম্পর্ক নেই। পুরোনো ও ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
No Comment Yet