নাটোর নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হচ্ছে ৩০ অক্টোবর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:২১:৩৩
নাটোর, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস) : নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর। প্রস্তুতি হিসেবে চিনিকলের ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে আজ ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে ১২৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে। এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭’শ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ৫ শতাংশ।
আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করেছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয় মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।
বিজ্ঞাপন
Anjara World Shop
চিনিকল এলাকায় প্রায় ১৮ হাজার একর জমিতে আখ আবাদ করা হয়েছে। পাঁচ হাজার ৪৫৪ জন আখচাষীকে সরকার উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষের জন্যে দুই কোটি ৭১ লক্ষ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।
No Comment Yet